প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Dec 10, 2025
জামায়াত ১৬ বছরে কাউকে সাবান কিংবা একটা মাস্ক কিনে দিয়েছে প্রশ্ন হাফিজ ইব্রাহিমের স্ত্রীর
নিউজ ডেস্কঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা বলেছেন, গত ১৬ বছরে জামায়াত কাউকে সাবান কিনে দিয়েছে, কাউকে একটা মাস্ক কিনে দিয়েছে, দেয়নি। তারা কিভাবে দাঁড়িপাল্লায় ভোট চায়?
আজকে শিক্ষার্থীরা উপবৃত্তি পাচ্ছে, সাধারণ মানুষ বিধবা ভাতা, বয়স্ক ভাতা পাচ্ছে। তা আমরা বিএনপি সরকার দিয়েছি।
মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) বোরহানউদ্দিন হাসাননগর ইউনিয়নে এক উঠান বৈঠকে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি ভোলা-২ আসনের ধানের শীষের প্রার্থী হাফিজ ইব্রাহিমের স্ত্রী।
বিএনপির এ নেত্রী বলেন, মা-বোনেরা, আপনাদের অনেকে ৭১ সাল নিয়ে জানেন না তখন কী ঘটেছিল? তখন এই জামায়াত ইসলামী তিন লক্ষ মা-বোনের সম্ভ্রমহানি আপনারাই ঘটিয়েছিলেন, ত্রিশ লক্ষ মানুষ হত্যার ইন্ধনদাতা ছিলেন এই জামায়াত।
“আমার মা-বোনদের কাছে প্রশ্ন, আপনারা কি জামায়াতের ১৯৭১-এর ভূমিকা অনুভব করতে পারেন? আপনাদের দাদা-নানী-মায়েদের জিজ্ঞেস করবেন।’
তিনি বলেন, ‘জামায়াত ১৯৭১ সালে স্বাধীনতা চায়নি, ১৯৯০-এর আন্দোলনে ছিল না, গত ২৪-এর গণঅভ্যুত্থানে ছিল না। গত ষোল বছরের আন্দোলনেও ছিল না—এটাই হলো মুনাফেকের চরিত্র।
‘আজকে আমাদের প্রতিপক্ষরা বলে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবেন, তারা মুনাফেকের দল, মিথ্যাচারের দল।’
তিনি উপস্থিত নেতাকর্মীদের লক্ষ করে বলেন, ‘অনেক বছর পরে আপনাদের কাছে এসে খুবই গর্ববোধ লাগছে, যদিও গত ষোল বছরে আপনাদের কাছে আসতে পারিনি।’
মাফরুজা সুলতানা বলেন, ‘২০০১ সাল থেকে আপনারা হাফিজ ইব্রাহিমকে এমপি বানিয়েছেন, এবারও হাফিজ ইব্রাহিমকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’
‘হাসিনা সরকার আমার নেত্রীকে জেলখানায় আটকিয়ে দুইটা হাত বেঁকা করে ফেলেছে। আজকে যারা আমাদের প্রতিপক্ষ জামায়াত তারা কি প্রতিবাদ করেছে? তারা কোন মুখে আপনাদের কাছে দাঁড়িপাল্লায় ভোট চায়?